সুপারির খোসার ভেতর ২৪ হাজার ইয়াবা, ৩ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৯ জুলাই ২০১৮

কুমিল্লায় সুপারির খোসার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ২৪ হাজার পিস ইয়াবা পাচারকালে তিন বেদে নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় টোলপ্লাজা সংলগ্ন বলদাখাল এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, হানিফ পরিবহন বাস (ঢাকা মেট্রো গ-১৪-৭৮০০) তল্লাশিকালে তিন নারী যাত্রীকে সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং সঙ্গে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো সুপারির ভেতর থেকে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২৪০টি সুপারির ভেতর ১০০ পিস করে ২৪ হাজার পিস ইয়াবা রাখা ছিল। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৭২ লাখ টাকা। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।