দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২২ জুলাই ২০১৮

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

কারখানা থেকে ২০টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে অস্ত্র তৈরির দুই কারিগরকে।

আটক কারিগররা হলেন- আব্দুল হাকিম (৩৮) ও শহিদুল্লাহ (৩১)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।