রামুতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৫ জুলাই ২০১৮

কক্সবাজারের রামুর বাঁকখালী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার লম্বরীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করলেও তাৎক্ষণিক ওই যুবকের পরিচয় জানাতে পারেনি।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, মরদেহটি উদ্ধারের পর কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, মরদেহটির মাথা ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তার পরিচয় জানতে পুলিশকে বিভিন্ন স্থানে বার্তা পাঠাতে বলা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।