হোটেল থেকে আইওএম কর্মকর্তার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:০০ এএম, ২৭ জুলাই ২০১৮

কক্সবাজার শহরের একটি হোটেল থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে পৌরসভার প্রধান সড়কের হলিডে মোড় এলাকার হোটেল হলিডের ২০৩ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তৌহিদুল ইসলাম (২৫) চট্টগ্রাম জেলার পটিয়ার মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইওএমর স্বাস্থ্য বিভাগে লজিস্টিক হিসেবে কাজ করে আসছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, আইওএমর স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা মো. আলমগীর বলেন, তৌহিদের মৃত্যু রহস্যজনক। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।