মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৪২ এএম, ২৮ জুলাই ২০১৮

কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবুল বশর (৩৫) কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা গ্রামের ছৈয়দ নুরের ছেলে।

স্থানীয়রা জানান, আবুল বশর একজন কুলিং কর্ণার ব্যবসায়ী। তিনি আধাঁরঘোনা গ্রামের মাস্টার নুরুল আলমের ছেলে তোফায়েল আজমের মালিকানাধীন দোকান ভাড়া নিয়ে কুলিং কর্ণার করতেন। ওই দোকানের লাগোয়া পেছনে দোকান মালিক নিজ টমটম গাড়ির চার্জিং হাউস খুলে টমটম চার্জ দেয়।

ওইদিন বিকেল ৫টায় আবুল বশর নিজ দোকান থেকে মোবাইলে কথা বলতে বলতে তার দোকানের পেছনে চার্জিং হাউসের সামনে রাখা টমটম গাড়িতে হাত দেয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। টমটমটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল বলে এলাকাবাসীর ধারণা।

মহেশখালীর উপজেলা চেয়ারম্যান হোছাইন ইব্রাহিম তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকাল ১০টায় তারা জানাজা ও দাফন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।