ভেসে আসা নিথর শিশুটি কে?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৮ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক শিশুর (১০) মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ-ফাঁড়ি পুলিশ। শনিবার সকালে ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পাগলা নৌ-ফাঁড়ি পুলিশের এসআই ফরহাদ হোসেন জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঢাকার মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে নদীতে ভেসে মরদেহটি পাগলা নদীর তীরে এসে পৌঁছেছে।

তিনি আরও জানান, নিহতের পরনে লাল রঙের হাফ প্যান্ট, টি-শার্ট রয়েছে। তবে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেহারা চিনতে পারছে না কেউ।

শাহাদাৎ হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।