বাবা হারা কিশোরীকে ৭ বন্ধুর পালাক্রমে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:০২ পিএম, ৩১ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাবা হারা ১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। সোমবার রাতে উপজেলার সদর পৌরসভার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে নির্যাতিত কিশোরীর খালা বাদী হয়ে তিন ধর্ষকের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেছেন।

আড়াইহাজার থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নির্যাতিত কিশোরী এক বছর ধরে তার খালার বাড়ি দাসপাড়ায় বসবাস করছে। তার বাবা নেই, মা জর্ডানে থাকেন।

সোমবার রাত ৮টায় দাসপাড়া গ্রামের সাব্বির (১৮) কিশোরীকে তুলে নিয়ে যায়। পরে সাব্বিরের বন্ধু দাসপাড়া গ্রামের শাহআলম (১৮) ও রানা (২০) কিশোরীকে ধর্ষণ করে। পরে অজ্ঞাত আরও চার বন্ধু কিশোরীকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। কিশোরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। পরে নির্যাতিত কিশোরীর খালা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।