বঙ্গবন্ধুর সমাধিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের শ্রদ্ধা


প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৭ আগস্ট ২০১৫

টুঙ্গিপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার ব্যারিষ্টার আমিরুল ইসলামের নেতৃত্বে আইনজীবী নেতৃবৃন্দ সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ, মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন।

এসময় সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ, এ্যাড. সানজিদা খানম, এমপি, এ্যাড. মোল্লা মোঃ আবু কাওসার , গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. আসগার আলী খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এস এম হুমায়ূন কবীর/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।