গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৮ আগস্ট ২০১৫
ফাইল ছবি

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে আলাউদ্দিন সিকদার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ৩০ যাত্রী  আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর গ্রামে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু নাঈম জানিয়েছেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী রিফাত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গলে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

এস এম হুমায়ূন কবীর/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।