বেনাপোল সীমান্তে ৭১৫ বোতল ফেনসিডিল জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৭ আগস্ট ২০১৮

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সকালে বেনাপোলের শিকড়ি সীমান্তের একটি মাঠ থেকে ফেনসিডিলের চালানটি জব্দ করা হয়। তবে কোনো চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে একদল চোরাচালানী মাদক দ্রব্য পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে। এমন সংবাদে বেনাপোল কোম্পানি সদরের নায়েক মো. আব্দুল ওয়াদুদের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল শিকড়ী দক্ষিণ পশ্চিম মাঠ এলাকায় অবস্থান নেয়।

এ সময় ৮-১০ জনকে বস্তা মাথায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বস্তাগুলো তল্লাশি করে ৭১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮৬ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য যশোর ব্যাটালিয়নে জমা করা হবে বলে তিনি জানান।

জামাল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।