মায়ের হাত থেকে সন্তানকে কেড়ে নিলো সিএনজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৯ আগস্ট ২০১৮
ফাইল ছবি

মায়ের হাত থেকে সন্তানকে কেড়ে নিয়ে চাপা দিলো সিএনজি। এতে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়। রোববার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত বিশাল দাস (৭) উপজেলার খাগটেকা গ্রামের বিধু ভূষণ দাসের ছেলে এবং কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বিদ্যালয় ছুটির পর মায়ের হাত ধরে বাড়ি যাচ্ছিল বিশাল দাস। বিদ্যালয়ের সামনের বাজার এলাকায় পৌঁছামাত্রই দ্রুতগামী একটি সিএনজি বিশালকে মায়ের হাত থেকে কেড়ে নিয়ে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নেয়ার পথে মারা যায় বিশাল দাস।

জুড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে সিএনজি ও চালক বড়লেখা উপজেলার হরিকুন্ডি গ্রামের নিপেন্দ্র বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

রিপন দে/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।