লাকসামে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪০ এএম, ২৩ আগস্ট ২০১৮

কুমিল্লার লাকসাম উপজেলার বিজড়া এলাকায় বাসচাপায় আলামিন (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী।

বুধবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে বিজড়া এলাকার পেট্রলপাম্পের সড়কের সামনে দোয়েল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দিলে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা। আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।