নদীতে ঝাঁপ দিয়েও বাঁচলেন না কামাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হোসিয়ারি কারখানা শ্রমিক কামাল হোসেনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুইদিন পর রোববার সকাল ৮টার দিকে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামাল হোসেন কাশিপুর খিলমার্কেট এলাকার মৃত রহমান মিয়ার ছেলে। সে নয়ামাটি এলাকার হোসিয়ারি শ্রমিক।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে দেখা করে বন্দরে খেয়াঘাট থেকে ট্রলারে করে সেন্ট্রাল খেয়াঘাট আসছিলেন কামালসহ কয়েকজন। ওই সময় উত্তর দিক থেকে বড় একটি জাহাজ ট্রলারের কাছাকাছি চলে আসলে ভয়ে জীবন বাঁচাতে সহোদর জামাল ও কামালসহ সুমন নদীতে ঝাঁপ দেন। এ সময় ট্রলারের অন্য যাত্রীরা জামাল ও সুমনকে উদ্ধার করলেও কামাল নিখোঁজ ছিলেন। এর মধ্যে শনিবার তল্লাশির সময়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তল্লাশির দুইদিন পর রোববার সকালে স্থানীয়রা কয়লাঘাট এলাকায় মরদেহ ভাসতে দেখে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নৌ পুলিশের মাধ্যমে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।