ধরা পড়ল বোমা আশিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ আশিকুর রহমান ওরফে বোমা আশিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ধর্মপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

কোতোয়ালি মডেল থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আশিকুর রহমান ওরফে বোমা আশিককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

মো.কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।