১৮ মার্চ সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১২ মার্চ ২০২৬
সুপ্রিম কোর্ট/ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে আগামী বুধবার (১৮ মার্চ) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী, আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ একদিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এমন অবস্থায় প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে ১৮ মার্চ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।