সিদ্ধিরগঞ্জে ৯ হাজার ইয়াবাসহ কিশোর আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:০২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় তল্লাশি চালিয়ে ৮ হাজার ৮শ পিস ইয়াবাসহ তুহিন (১৯) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু এ তথ্য জানান।

আটক তুহিন মানিকগঞ্জের সাটুরিয়া গাছবাড়ি এলাকার লিয়াকত আলীর ছেলে।

ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে রোববার রাত ১০টায় সাইনবোর্ড এলাকায় তল্লাশি করে তুহিনকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা পৃথক ৪৪টি প্যাকেট থেকে ৮হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ টকা।

হোসেন চিশতী সিপলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।