সোনারগাঁয়ে বিএনপির ৭৪ নেতাকর্মীকে আসামি করে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার তালতলা ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বাদী হয়ে রোববার রাতে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ, আগামী নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক সরকারকে উৎখাত ও বিস্ফোরক দ্রব্য দিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলার উদ্দেশ্যে ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল।

মামলার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার ও সভাপতি কামরুজ্জামান মাসুম সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে গত শনিবার রাতে নয়াপুর মাঠে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিস্ফোরক দ্রব্য দিয়ে হামলার ষড়যন্ত্র করছিল। এমন সংবাদের ভিত্তিতে তালতলা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই সভা থেকে সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকারকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিত টের পেয়ে সভার অন্য সদস্যরা পালিয়ে যায়। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

শাহাদাত হোসেন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।