গাছের সঙ্গে জিপ গাড়ির ধাক্কা, চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৮

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মাহামুদ হাসান (৪৪) নিহত হয়েছেন। এঘটনায় মুন্সী জাহিদুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তা আহত হন।

রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদ অগ্রণী ব্যাংক ফরিদপুর সার্কেলের গাড়ি চালক এবং ঝিনাইদহ জেলার দরি গোবিন্দপুর গ্রামে বাসিন্দা ছিলেন।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খোন্দকার আমিনুর রহমান জানান, ফরিদপুর থেকে গোপালগঞ্জে যাওয়ার পথে জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক মাহমুদ নিহত হন। এসময় গাড়িতে থাকা অগ্রণী ব্যাংক ফরিদপুর সার্কেলের সিনিয়র অফিসার মুন্সী জাহিদুর রহমান মারাত্মক আহত হন।

আহত জাহিদুর রহমানকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এস এম হুমায়ূন কবীর/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।