নারায়ণগঞ্জে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে মহানগর জামায়াতের আমির মাওলানা মাঈন উদ্দিনসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ককটেল-আতশবাজিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের হাজিগঞ্জের মাওলানা মাঈন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মহানগর জামায়াত ইসলামের আমির মাওলানা মাঈন উদ্দিন, জামায়াত নেতা আনোয়ার হোসেন, রাশেদ বেপারী, আলমগীর হোসেন, আল আমিন, শহিদুল ইসলাম, হারুন অর রশিদ, জয়নাল ও জাকির হোসেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, মহানগর জামায়াতের আমির মাঈন উদ্দিনের বাড়িতে সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঈন উদ্দিনসহ নয়জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল, সাতটি আতশবাজি, ১২টি লোহার রড ও ছয়টি জিহাদি বই উদ্ধার করা হয়।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।