আত্মহত্যায় বাধা দেয়ায় ফুফুকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২১ অক্টোবর ২০১৮
ছবি-প্রতীকী

কুমিল্লার নাঙ্গলকোটে তফুরা বেগম নামে এক স্বামী পরিত্যাক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই ভাতিজা মামুন হোসেন। শনিবার বিকেল উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ভোড়রা ছনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তফুরা বেগম ভোড়রা ছনুয়া গ্রামের মৃত ছেরাজুল হকের মেয়ে ও সাবেক পরিবার কল্যাণ সহকারী। আর ঘাতক মামুন হোসেন একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় মামুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ছনুয়া গ্রামের স্বামী পরিত্যাক্তা ও সাবেক পরিবার কল্যাণ সহকারী তফুরা বেগম গত ৪০ বছর ধরে বাবারবাড়ি ভোড়রা ছনুয়া গ্রামে বসবাস করে আসছিলেন। শনিবার বিকেলে তফুরার ভাতিজা মানসিক ভারসাম্যহীন মামুন হোসেন তার কাছে টাকা দাবি করেন। সেই টাকা না দেয়ায় মামুন হোসেন কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। একপর্যায়ে তফুরা বেগম এবং মামুনের মা ফিরোজা বেগম তাকে বাধা দিতে গেলে মামুন হোসেন তফুরা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তফুরা বেগম স্বামী পরিত্যক্তা। শুনেছি মামুন হোসেন মানসিক ভারসাম্যহীন। মামুন হোসেনকে আটক করা হয়েছে। তফুরা বেগমের মরদেহও উদ্ধার করা হয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।