কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৩৬ এএম, ০১ নভেম্বর ২০১৮

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন বুড়িচং উপজেলার হাসনাবাদ (রামচন্দ্রপুর) গ্রামের আমির হোসেনের ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মহিউদ্দিন সৈয়দপুর এলাকার একটি অভিজাত হোটেল থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে কুমিল্লা নগরীতে ফিরছিলেন। পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতের ভাই যুবদল নেতা মজিবুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।