ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের সময় আল আমিন (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। বুধবার ভোরে শহরের চাষাঢ়ায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন শহরের খানপুর এলাকার মাসুম মিয়ার ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক খানপুর এলাকার একাধিক বাসিন্দা জানান, আল আমিন মাদকাসক্ত ও চিহ্নিত ছিনতাইকারি। নেশার টাকা যোগাড় করার জন্যই মূলত ছিনতাই করতো। এর আগেও ছিনতাই করতে গিয়ে একাধিকবার তাকে আটক করে এলাকাবাসী। পরে ক্ষমা চেয়ে মুক্তি পেয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বুধবার ভোরে চাষাঢ়ায় ছিনতাই করার সময় আল আমিনকে আটক করে এলাকার লোকজন। এ সময় তাদের পিটুনিতে আল আমিন গুরুতর আহত হন। পরে আল আমিনকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

শাহাদাৎ হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।