সাভারে গ্যাস সিলিন্ডারের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২১ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রফিকুল ইসলাম ও তার স্ত্রী লাইজু বেগম। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর গ্রামে। তারা দুজনই আশুলিয়ার ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, রাতে রান্নার পর গ্যাসের চুলা ভালো মতো বন্ধ করা ছিল না। সকালে রান্না করতে আগুন জালালে পুরো কক্ষে হঠাৎ সিলিন্ডারের আগুন ছড়িয়ে পড়ে। এতে কক্ষে থাকা ওই গার্মেন্ট শ্রমিক দম্পতি অগ্নিদগ্ধ হন। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয় বলে তিনি জানান।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।