আশুলিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার
প্রকাশিত: ১১:২৪ পিএম, ২২ নভেম্বর ২০১৮

আশুলিয়ায় হেলেনা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মহিদুল হোসেন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার কলতাসুতী এলাকার জুলহাস ব্যাপারীর মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হেলেনা আক্তার (২৮) সিরাজগঞ্জের বাসিন্দা ও তার স্বামী মহিদুল হোসেনের বাড়ি নীলফামারী জেলায়। তার দুজনই আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানান প্রতিবেশী ভাড়াটিয়ারা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে কক্ষের বারান্দা থেকে হেলেনা আক্তারের মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর সে পালিয়ে গেছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করে অভিযুক্তকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে ময়নাতদন্তের পর গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আল-মামুন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।