ফতুল্লায় জামায়াতকর্মী সন্দেহে ১০৩ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক অভিযানে জামায়াতে ইসলামীর নেতাকর্মী সন্দেহে ১০৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিভিন্ন এলাকায় তারা নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে পাগলা ও মাসদাইর ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ১০৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫ জন নারী রয়েছেন।

এ সময় আটকদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই ও বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়। তারপরও তাদের মধ্যে যাচাইবাছাই করা হচ্ছে।

অভিযানের বিষয়ে জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানান ওসি।

শাহাদাৎ হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।