সংবাদ সম্মেলন থেকে ফেরার পথে বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী এসএম আকরামের সংবাদ সম্মেলন শেষে করে ফেরার পথে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে শহরের থানা পুকুরপাড় এলাকায় জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম আকরামের বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৪ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনকে বানচাল ও মহাজোট প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বিরত রাখার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। নয়াপাড় এলাকার বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. এনামুল হক রিয়াজ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। ওই মামলায় ৭৪ জন আসামির মধ্যে আব্দুস সবুর খান সেন্টু ৩ নম্বর আসামি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বলেন, সেন্টুকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি মামলার আসামি এবং তার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।