মেহেরপুরে দুর্বৃত্তের হাতে পানচাষি খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:০৪ এএম, ০২ জানুয়ারি ২০১৯

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গালার মাঠে পানক্ষেত পাহারা দিতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন এক পানচাষি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বলিয়ারপুর ক্যাম্পের পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত পানচাষি মিনারুল ইসলাম (৩৫) ওই গ্রামের খাকছার আলীর বড় ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজের পর পানচাষি মিনারুল ইসলাম নিজ পানক্ষেত পাহারা দিতে যান। এদিন পানক্ষেতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিতে থাকেন।

স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পান চুরি করতে ব্যর্থ হয়ে পান চোরের দল ক্ষিপ্ত হয়ে পানচাষি মিনারুলকে হত্যা করে পালিয়ে যায়।

আসিফ ইকবাল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।