নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর সংলগ্ন পুটিয়ার মোড় এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ঢাকাগামী একটি পিকআপ দাউদকান্দি উপজেলার রায়পুর সংলগ্ন পুটিয়ার মোড় এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে পিকআপের চালক ও একজন ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন। এতে আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করা হয়েছে এবং পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান মনিরুল ইসলাম।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।