ছুটিতে বাড়ি এসে খুন হলেন নৌবাহিনীর নাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লায় গোমতি নদীর তীর থেকে মেহরাব হোসেন নামে নৌবাহিনীর এক নাবিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলার বুড়িচং উপজেলার ভাংতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহরাব ভাংতি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তাকে হত্যা করে নদীর তীরে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৌবাহিনীর নাবিক (সৈনিক) মেহরাব হোসেন খুলনায় কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে এসে বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তিনি রাতে আর বাসায় ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে গোমতি নদীর তীরে মেহরাবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।