নির্বাচনে কোনো অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না : এসপি হারুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৪ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রাব্বি মিয়ার সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বলেছেন, জেলার রূপগঞ্জ, সোনারগাঁ এবং আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় তার সব কিছুই করা হবে। নির্বাচনে কোনো অরাজকতা বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-২) সাজ্জাদ রোমন বলেন, আগামী ৩১ মার্চ জেলার তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মতবিনিয় সভায় তিন উপজেলার প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।