রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী মিঠু অস্ত্রসহ গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:০৯ এএম, ২৮ এপ্রিল ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মিঠু বাহিনীর প্রধান হুমায়ুন কবির মিঠু নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী বাজার এলাকা থেকে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। মিঠু দাউদপুর ইউনিয়নের হিরনাল গোবিন্দপুর এলাকার তারাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-২ সিপিসি-৩ এর ডিএডি সুবেদার মো. সহিদ উল্লাহ বাদী রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

তিনি জানান, রূপগঞ্জ থানার কালনী বাজারস্থ মেসার্স পূর্বাচল ক্যাবল টিভি নেটওয়ার্ক দোকান থেকে ওই সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মীর আব্দুল আলীম/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।