অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে কৃষকের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইউনুছ আলী (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নোয়াদ্ধা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী ওই গ্রামের মুনছুর আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউনুছ আলী সেহরী খেয়ে তার বাড়ির পাশে থাকা পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে হুকিংয়ের মাধ্যমে অবৈধভাবে সংযোগ দিয়ে ধান মাড়াইয়ের চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজারের পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন ঘটনা নিশ্চিত করেছেন।
শাহাদাত হোসেন/এফএ/জেআইএম