নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, মা আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৯ জুন ২০১৯

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাইক্রোবাসের চাপায় নুসরাত নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা স্বপ্না বেগম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৯ জুন) দুপুরে উপজেলার মিনারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে স্বপ্না বেগম তার তিন বছর বয়সী শিশু সন্তান নুসরাতকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু নুসরাতের মৃত্যু হয়। এতে স্বপ্না বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে গেছে। চালক ও ঘাতক মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা চলছে।

মো. শাহাদাত হোসেন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।