গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের চারজন দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৪০ পিএম, ১০ জুন ২০১৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুন লেগে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোরে ফতুল্লার পাগলা এলাকার আব্দুল আলীমের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুল আলীম (৭০), তার মেয়ে শিউলি বেগম (৩৫), নাতনি তানজিলা (৬) ও জ্যোতি (১৪)।

ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ঘরের গ্যাসের লিকেজ থেকে আসবাবপত্র ও মশারিতে আগুন লেগে যায়। তখন বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন। ফলে বের হতে না পেরে একই পরিবারের চারজন দগ্ধ হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।