উন্নয়নের সময় কেউ কষ্ট পেলে কিছু করার নেই : মেয়র আইভী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৯

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, উন্নয়ন করতে গেলে কেউ কষ্ট পেলে আমার কিছু করার নেই। আমি উন্নয়ন করেই যাব। আমি মেয়র হয়েছি কাজ করার জন্য।

শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ১০নং ওর্য়াডের গোদনাইল রসুলবাগ এলাকায় রসুলবাগ রওজাতুল উলুম মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দ্যেশ্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভি আরও বলেন, কেউ কষ্ট পেয়ে আমাকে ভোট না দিলে আমার কিছু করার নেই। আমি ভোটের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য।

এ সময় অন্যান্যের মধ্যে নাসিক প্যানেল মেয়র বিভা হাসান, মিনুয়ারা বেগম, বর্ণালী টেক্সটাইলের এমডি হারুন-অর-রশিদ, নাসিক কাউন্সিলর হাজি ইফতেখার আলম খোকন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হাজি মহিউদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, মোহাম্মদ নুর আলী, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু ও নাসিক ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

হোসেন চিশতী সিপলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।