পিরোজপুরে অবৈধভাবে মজুত করা ৪০০ লিটার পেট্রোল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৯ মার্চ ২০২৬

পিরোজপুরের নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুত করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদকাঠী বাজার ও গাওখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদকাঠী বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় হাসান বাহাদুর নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুত এবং অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে গাওখালী বাজারের মেসার্স শিহাব স্টোরের মালিক জিয়াউল হাসানকে (সোহাগ) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।

তিনি জানান, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তরিকুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।