বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯

কুমিল্লায় বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা হতে সাড়ে ১২টা পর্যন্ত কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিভুক্ত বিবির বাজার এলাকার সীমান্ত পিলার ২০৮৩/১০-এস এর বিপরীতে ভারতের অভ্যন্তরে ‘শ্রীমন্তপুর এলসিএস’ নামক স্থানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিজিবির পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন গোকুলনগর সেক্টর কমান্ডার ডিআইজি রাকেশ রঞ্জন লাল।

Comilla

এ সম্মেলনে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কগণ এবং স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, সম্মেলনে বাংলাদেশের বিবির বাজার আইসিপি ও ভারতের শ্রীমন্তপুর এলসিএস এর জন্য গ্রহণকৃত বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনার ব্যাপারে আলোচনা হয়। এছাড়া উভয়পক্ষ বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

কামাল উদ্দিন/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।