প্রবাস ফেরত ভাইকে আনতে গিয়ে প্রাণ গেল বোন-ভগ্নিপতির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০১ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (১ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সুজায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর কবীরহাট উপজেলার সাইফুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী রুমি আক্তার (৩৫)।

চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাস ফেরত যাত্রীকে নিয়ে নোয়াখালী যাওয়ার পথে একটি প্রাইভেটকার সুজাতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রবাস ফেরত হুমায়ুন কবির ও তার বোন, ভগ্নিপতি এবং চালক আহত হন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর হুমায়ুন কবিরের বোন ও তার স্বামী মারা যান।

তিনি আরও জানান, তারা হুমায়ুন কবিরকে বিমানবন্দর থেকে তাদের বাড়ি নোয়াখালীর কবিরহাটে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।