সাত সকালে বাস খাদে পড়ে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম রমজান, সফিকুল ও শাহিন মোল্লা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী ‘খাদিজা ভিআইপি’ নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঝিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।