কুমিল্লায় ১৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০৮ মার্চ ২০২০
কুমিল্লায় ১৪ কোটি ৬৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

কুমিল্লায় জব্দকৃত ১৪ কোটি ৬৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এ উপলক্ষে রোববার (০৮ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা সদর দফতরের শালবন মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার (এসপি) সৈয়দ মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি বলেন, ভারত সীমান্তবর্তী কুমিল্লার বিভিন্ন এলাকায় গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত জব্দকৃত ১৪ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ১৭৭ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা, হুইস্কি, বিয়ার, মদ, ইয়াবা, যৌন উত্তেজক ও বিভিন্ন অবৈধ ট্যাবলেট এবং ইনজেকশনসহ বিভিন্ন মাদকদ্রব্য।

অনুষ্ঠানে জেলার সুশীল সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামরিক-বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।