গৃহপরিচারিকাকে তুলে নিয়ে ধর্ষণ করা দুই ধর্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:২০ পিএম, ৩০ মার্চ ২০২০

কুমিল্লায় গৃহপরিচারিকা ধর্ষণ মামলার প্রধান আসামি আনিছ ও তার সহযোগী জাবেদকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৩০ মার্চ) ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনিছ আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামের সফিক সর্দারের ছেলে এবং তার সহযোগী জাবেদ একই গ্রামের হাসেম সর্দারের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ কার্যালয়ে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ধর্ষণ মামলার প্রধান আসামি আনিছের সহযোগী জাবেদ আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে জাবেদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে একই উপজেলার বলরামপুর এলাকা থেকে প্রধান আসামি ধর্ষক আনিছকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গত ২৬ মার্চ সন্ধ্যায় আনিছ তার সহযোগীদের নিয়ে বারপাড়া এলাকায় এক গৃহপরিচারিকাকে মারধর করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তাকে তুলে নিয়ে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে।

পরদিন ওই গৃহপরিচারিকার ভাই বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।