দেবিদ্বারে কর্মহীন ৪৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৪৬ এএম, ১৭ এপ্রিল ২০২০

করোনার কারণে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নে কর্মহীন ৪৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ওই ইউনিয়নের সংচাইল প্রভাতী ফিসারিজ মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী।

এর আগে বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য দোয়া করেন তিনি। এসব খাদ্যসামগ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আউয়ালের উদ্যোগে বিতরণ করা হয়।

jagonews24

তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় ইউনিয়নের ৪৫০ জন কর্মহীন মানুষের নামের তালিকা করে তাদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. আবুল কাশেম ওমানী বলেন, স্থানীয় সংসদ সদস্য সরকারি উদ্যোগের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকেও অসহায় লোকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে করোনায় বিপর্যস্ত খেটে খাওয়া ২০ হাজার পরিবারের মাঝে তালিকা করে ঘরে ঘরে খাদ্যসামগ্রী উপহার পৌঁছে দেয়া হচ্ছে।

jagonews24

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইকবাল হোসেন রুবেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

কামাল উদ্দিন/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।