দুধ আনতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৪ মে ২০২০
প্রতীকী ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার (৩ মে) রাতে ফুলছদ্দিন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ফুলছদ্দিন উপজেলার রঘুনাথপুর গ্রামের শরাফত আলীর ছেলে। ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

ওই স্কুলছাত্রীর বাবা জানান, গত ২০ এপ্রিল দুপুরে তার মেয়ে পাড়ায় দুধ আনতে যাওয়ার পথে ওই গ্রামের বুমারখালের ধারে পৌঁছালে ফুলছদ্দিন তাকে ধরে খালের মধ্যে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জার ভয়ে তার মেয়ে পরিবারের কাউকে জানায়নি। তিনি এলাকার মানুষের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ফুলছদ্দিনের সঙ্গে কথা বললে সে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। ফুলছদ্দিন এলাকার প্রভাবশালী হওয়ায় তারা বিষয়টি মীমাংসার জন্য তাকে নানাভাবে চাপ দেন।

হরিণাকুণ্ডু থানা পুলিশের ওসি (তদন্ত) এনামুল হক বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা মামলা করেছেন। দ্রুতই আসামিকে গ্রেফতার করা হবে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।