ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৮ মে ২০২০
ফাইল ছবি

কুমিল্লায় রাজু (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৭ মে) বিকেলে নগরীর শাকতলাস্থ র‌্যাব অফিসের পেছনে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বুধবার রাজুর সঙ্গে ফুটবল খেলা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের বিরোধের সৃষ্টি হয়। ওই এলাকার রিফাত, দিপু, সানী, শরীফসহ ৮/১০ যুবক রাজুর সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি-না তা তদন্ত করা দেখা হচ্ছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।