চা-বিক্রেতা খালেকের স্কুলের সবাই পাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ৩১ মে ২০২০

রোববার (৩১ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের চা-বিক্রেতা আব্দুল খালেকের প্রতিষ্ঠিত নলুয়া চাঁদপুর হাইস্কুল থেকে শতভাগ পাস করেছে।

বিষয়টি নিশ্চিত করে নলুয়া চাঁদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, এ বছর স্কুল থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই কৃতকার্য হয়েছে। এর আগেও এই স্কুল থেকে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা। তবে এবার সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে। নলুয়া চাঁদপুর স্কুল থেকে এবার সপ্তম ব্যাচ এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

এসএসসিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে তিনজন জিপিএ-৫ পেয়েছে, ২৭ জন পেয়েছে এ, ১৫ জন পেয়েছে এ মাইনাস এবং একজন বি।

কুমিল্লার প্রত্যন্ত এলাকার দরিদ্র চা-বিক্রেতা আব্দুল খালেকের সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা একখণ্ড জমি দান করে এই স্কুল গড়ে তুলেছেন। গত নভেম্বর মাসে স্কুলটি এমপিওভুক্ত করা হয়।

আব্দুল খালেক বলেন, ছাত্রছাত্রীদের এই ফলাফলে আমি খুবই খুশি। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা একসময় নিজের এলাকা ও দেশের উন্নয়নে অবদান রাখবে।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।