মোবাইলের জন্য হত্যা করা হয় বিকাশকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১০ নভেম্বর ২০২০

কুমিল্লার মুরাদনগরে একটি টেইলারিংয়ের শ্রমিক বিকাশ চন্দ্র বর্মন (১৬) হত্যার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় শাকিব নামে একজনকে সোমবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করার পর হত্যার রহস্য বেড়িয়ে আসে।

একটি মোবাইল সেট ছিনতাই করতে হত্যা করা হয় কিশোর বিকাশকে। মঙ্গলবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আজিম উল আহসান।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত ৩১ অক্টোবর রাতে মুরাদনগর উপজেলা সদরের জেলে পাড়ার প্রহল্লাদ চন্দ্র বর্মনের ছেলে বিকাশ চন্দ্র বর্মন পূজা দেখতে গিয়ে আর বাড়ি ফিরেনি। ৩ দিন পর বাড়ির পাশের পুকুরে বিকাশের মরদেহ ভেসে উঠে।

এ ঘটনায় তার বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্রে ধরে তদন্ত শুরু করে।

এক পর্যায়ে মুরাদনগর উপজেলার করিমপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে শাকিবকে (২৪) চট্টগ্রামের বাকলিয়া থেকে গত সোমবার (৯ নভেম্বর) আটক করার পর সে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, বিকাশের মোবাইলটি ছিনিয়ে নিতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) নাহিদ আহমেদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।