কুমিল্লায় ভবনের বেজমেন্ট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

কুমিল্লা সদরের একটি ভবনের বেজমেন্ট থেকে অরূপ কর্মকার (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত ধনঞ্জয় কর্মকারের ছেলে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বজ্রপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, নগরীর বজ্রপুর এলাকার ইউসুফ হাইস্কুলের পাশে নবনির্মিত একটি ভবনের বেজমেন্টে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তাৎক্ষণিকভাবে অরূপের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

মো. কামাল উদ্দিন/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।