মোদির সফর : র‌্যাব ডিজির টুঙ্গিপাড়া-ওড়াকান্দি পরিদর্শন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৫ মার্চ ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ও কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন র‌্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৫ মার্চ) বিকেলে তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া আসেন। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। এরপর কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে যান এবং সেখানেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন।

এসময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, ডিআইজি খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন শেষে জাগো নিউজকে বলেন, আমরা সবার সহযোগিতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছি। তিনি আশা প্রকাশ করে বলেন, সবাই যেভাবে একসঙ্গে কাজ করছি তাতে ওনার সফর আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। এখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। চমৎকারভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।