কুমিল্লায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ১১ ড্রেজার মেশিন ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৯ এপ্রিল ২০২১

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও চরের কৃষিজমিতে মাটি কাটের দায়ে অভিযান চালিয়ে ১১টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কুমিল্লা আদর্শ সদর উপজেলায় গোমতী নদীর টিক্কারচর ও কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মোট ১১টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

এনিয়ে গত চারদিনে মোট ৩৭টি ড্রেজার ধ্বংস করা হলো।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় ও মাহমুদুল হাসান রাসেল।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।