মুনিয়ার বোনকে হত্যার হুমকি, থানায় জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০২ মে ২০২১

আলোচিত মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান জীবনের নিরাপত্তা চেয়ে কুমিল্লায় সাধারণ ডায়রি করেছেন।

শনিবার (১ মে) কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় তিনি এ সাধারণ ডায়েরি করেন।

এতে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন ধরেই বিভিন্ন ফোন নম্বর থেকে নুসরাত ও তার স্বামীকে জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। অজ্ঞাত ব্যক্তিরা মুনিয়া আত্মহত্যায় প্ররোচনায় দায়েরকৃত মামলাটি প্রত্যাহার বা সমঝোতার জন্য চাপ প্রয়োগ করছে। অন্যথায় নুসরাতসহ তার পরিবারকে মেরে লাশ গুম করার হুমকি প্রদান করেন অজ্ঞাতরা।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক শনিবার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

jagonews24

উল্লখ্য, ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।